Sunday, 9 February 2014

Dekhna Mon Jhak Marie Duniadari  (দেখনা মন ঝাক মারিয়েই)


শিরোনামঃ  দেখনা মন ঝাক মারিয়েই
লালন গীতি 

দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
পড়িয়ে কগ্নি ধজা
পড়িয়ে ককনি ধজা মজা উড়ালো ফকিরি
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
বড় আসার বাসা এ ঘর
পড়ে রবে কথা রে তা ঠিক নাই তারই
পিছে পিছে ঘুরছে সমন
কোনদিন হাতে দেবে দড়ি
ওরে মন কোনদিন হাতে দেবে দড়ি
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
দরদের ভাই বন্ধু জনা
মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি
খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তরী
ওরে মন বিদায় করে দেবে তরী
দেখ না মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
যা কর তাই কর রে মন
পিছের কথা রেখো স্মরণ বরাবরই
দরবেশ সিরাজ সাই কয় শোনরে লালন
সিরাজ সাই কয় শোনরে লালন
হোস নে কারো ইন্তেজারী
ওরে মন হোস নে কারো ইন্তেরারী
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি
পড়িয়ে ককনি ধজা মজা উড়ালো ফকিরি
দেখনা মন ঝাক মারিয়েই দুনিয়াদারি 
Bhobe Manush Guru Nishtha Jar  (ভবে মানুষ গুরু নিষ্ঠা যার)


শিরোনামঃ ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
লালন গীতি

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার ||
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
নদী কিংবা বিল-বাওড়-খাল
সর্বস্থলে একই এক জল ||
একা মেরে সাঁই, ফেরে সর্বঠাঁই ||
মানুষে মিশিয়া হয় বিধান তার
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||
নিরাকারে জ্যোতির্ময় যে
আকারে স্বাকার হইল সে
দিব্য জ্ঞানী হয়, তবে জানতে পায় ||
কলি যুগে হলেন মানুষ অবতার
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বসে ধন নিকটে পাই ||
সিরাজ সাঁই দেখে বলে লালনকে ||
কুট-তর্কের দোকান সে করে না আর
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||
সর্ব সাধন সিদ্ধ হয় তার
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||

Sohoj Manush (সহজ মানুষ)


শিরোনামঃ সহজ মানুষ
লালন গীতি 

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই ভুবনে